বন্যার কারণে অন্তত ৬০ হাজার বাড়িতে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। ল্যাংকাশায়ার, ল্যানচেস্টারসহ বেশ কিছু এলাকার হাসপাতালগুলো জেনারেটর দিয়ে চলছে। রাস্তাঘাটে পানিতে অর্ধেক ডুবন্ত অবস্থায় রয়েছে অনেক গাড়ি। বন্যার প্রবল তোড়ে অনেকগুলো সেতু ভেসে গিয়েছে।
উদ্ধারকর্মী এমা টড হান্টার বলেন, ‘ঝড়ে আক্রান্তদের কাছেই পরিস্থিতি অবিশ্বাস্য মনে হচ্ছে। তবে সবাই খুব সাহসের সঙ্গেই পরিস্থিতি মোকাবেলা করছেন।’
লন্ডনে এক ৯০ বছর বয়সী বৃদ্ধ প্রবল বাতাসে উড়ে গিয়ে একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারান। এ ছাড়া ঝড়ে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ পরিস্থিতি মোকাবেলায় এক জরুরি বৈঠকের ডাক দিয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান।
/ইউআর /এএ/