স্পেনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালো রক্ষণশীল দল

স্পেনের নির্বাচনে ক্ষমতাসীন পিপলস পার্টি অধিকাংশ আসনে বিজয়ী হয়েও সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে কোয়ালিশন গঠনের চেষ্টা করবে এই রক্ষণশীল দলটি।

রবিবারের নির্বাচনে পিপলস পার্টি ১২৩টি আসন, সোশ্যালিস্ট পার্টি ৯০টি, বামপন্থী পোডেমস পার্টি ৬৯টি আসন এবং উদারপন্থী সিউদাদানোস বা সিটিজেন পার্টি ৪০টি আসন পেয়েছে।

পিপলস পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী মারিয়ানো রেজয় বলেছেন, ‘আমি সরকার গঠনের চেষ্টা করব, একটি স্থিতিশীল সরকার।’

উল্লেখ্য, গত তিন দশকেরও বেশি সময় ধরে পিপলস পার্টি ও সোশ্যালিস্ট পার্টি পালাক্রমে স্পেনের সরকার পরিচালনা করে আসছে।সূত্রঃবিবিসি

/ইউআর/