সিরিয়া হামলা: রাশিয়ার বিরুদ্ধে অ্যামনেস্টির যুদ্ধাপরাধের অভিযোগ

syrian-war-01-300x165ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমনে সিরিয়ায় বিমান হামলা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলছে, গত নভেম্বরের শেষ পর্যন্ত দুই মাসে সিরিয়ায় রুশ বিমান হামলায় কমপক্ষে ২০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে।
বুধবার অ্যামনেস্টি প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়।
প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংগঠনটি অভিযোগ করেছে, সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমনের নামে রাশিয়া বেসামরিক এলাকাগুলোতে ক্লাস্টার বোমা ফেলছে। আর একে ‘যুদ্ধাপরাধ’ হিসেবেও অভিহীত করা যেতে পারে বলে মনে করছে তারা।​Russian_airstrike_Syria
যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কড়া ভাষাতেই অ্যামনেস্টির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অ্যামনেস্টির এই প্রতিবেদন ভুয়া ও গতানুগতিক তথ্যে ভরা বলেও জানিয়েছে তারা। সেইসঙ্গে সিরিয়ায় ক্লাস্টার বোমা ফেলার অভিযোগও নাকচ করে দেওয়া হয়।    
অ্যামনেস্টি তাদের প্রতিবেদনে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।  সূত্র: বিবিসি

/এসএম/