‘লৈঙ্গিক সুবিধা নিচ্ছেন হিলারি’

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাট নেতা ও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নারী হিসেবে সুবিধা নিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প
রবিবার এক টুইটার বার্তায় ট্রাম্প লেখেন, ‘হিলারি তার স্বামীকে নিজের পক্ষে প্রচারণায় নামানোর ঘোষণা দিয়েছেন। ক্লিনটনের এই ভূমিকা হিলারির লৈঙ্গিক বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিচয় দেয়। অত্যন্ত অনুচিত।' 
প্রায় ১২ ঘণ্টার ব্যবধানে পরের বার্তায় তিনি লেখেন, ‘আমি তার কথাই তাকে ফেরত দিলাম।’
ফক্স নিউজের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্ত্রীর পক্ষে প্রচারণায় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অবস্থানকে ‘যথাযথ’ বলে দাবি করে বলেন, ‘হিলারি নারীসুলভ খেলা খেলছেন। তিনি লৈঙ্গিক বৈষম্যের কথা বলে থাকেন। কিন্তু নিজেই বৈষম্যমূলক অবস্থান নেন।’
প্রসঙ্গত, এর আগে হিলারির প্রতি লৈঙ্গিক বৈষম্যমূলক উক্তি করে সমালোচিত হয়েছেন ট্রাম্প।সূত্রঃ সিএনএন

/ইউআর/