কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৬, ১২:০৩ আপডেট : ০৪ জুন ২০২৬, ১২:১৬

ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানো কট্টরপন্থি ইহুদি শিক্ষার্থীদের গ্রেফতারের নির্দেশ দেওয়ায় এক সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়ির সামনে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতি অ্যালন শভুতে গত বুধবার রাতে সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোহলবার্গের বাড়ির বাইরে কয়েক ডজন কট্টরপন্থি ইহুদি বিক্ষোভকারী জড়ো হন। প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা সে সময় বিচারপতির বাড়ি ভাঙচুর ও ক্ষতি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং দাঙ্গাকারীদের বিরুদ্ধে পুলিশ ‘কঠোর অবস্থান নেবে’ বলে তিনি আশা প্রকাশ করছেন।

ইসরায়েলের চলমান যুদ্ধগুলোর মধ্যে দেশটির সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অর্থোডক্স ইহুদিদের যে ছাড় দেওয়া হতো, তা প্রত্যাহারের চেষ্টা চালিয়ে আসছে ইসরায়েল সরকার। মূলত এর জের ধরেই এই বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে।

/এএস/
সম্পর্কিত
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
সর্বশেষ খবর
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির