যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম স্টেট রিপ্রেজেন্টেটিভ হলেন টনি লাব্রাঞ্চ

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে ‍সর্বকনিষ্ঠ স্টেট রিপেজেন্টেটিভ নির্বাচিত হয়েছেন ১৮ বছর বয়সী টনি লাব্রাঞ্চ। শুধু নিউ হ্যাম্পশায়ারেই নয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কনিষ্ঠতম নির্বাচিত জনপ্রতিনিধিদের একজন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

টনি লাব্রাঞ্চ

শিগগিরই আমহার্স্ট-এর স্টেট রিপ্রেজেন্টেটিভ হিসেবে শপথ নেবেন ডেমোক্র্যাটদলীয় লাব্রাঞ্চ। এক সাক্ষাৎকারে তিনি জানান, সৌহেগান কোঅপারেটিভ স্কুল বোর্ডের জন্য ক্যাম্পেইন চালাতে গিয়ে তার স্টেট রিপ্রেজেন্টেটিভ হিসেবে লড়ার কথা মাথায় এসেছে। স্কুল বোর্ডের ওই প্রতিযোগিতায় হেরে গেলেও হাল ছাড়েননি তিনি। বরং সে সুযোগকে কাজে লাগিয়ে নেটওয়ার্কিং তৈরি করেছেন।

লাব্রাঞ্চ জানান, ১০ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে গিয়ে তিনি সমাজের মানুষের জন্য কাজ করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছিলেন। ‘তখন ১০ বছর বয়স ছিল।’ আমার তৃতীয় পর্যায়ের কোলন ক্যান্সার ধরা পড়েছিল। সেসময় আমি কোলন ক্যান্সার থেকে বেঁচে ফেলা সর্বকনিষ্ঠ রোগীও ছিলাম। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সুরক্ষা খাতের ব্যয়বহুল অবস্থা দেখে দুঃখ পেয়েছিলাম।’ বলেন লাব্রাঞ্চ।