ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান বলেন, মার্কিন কমান্ডোরা আবু ওমর আল-সীসানিসহ তিন কমান্ডারকে আটক করেছে। তাদেরকে গাড়িতে করে সুলাইমানিয়া শহরের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে আইএস কমান্ডার আবু ওমর আল-সীসানিকে আটকের খবর নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক দফতর পেন্টান বলছে, এ ধরনের খবর সত্য নয়। সূত্র: স্পুটনিক।
/এমপি/