রানি এলিজাবেথের প্রিয় আরেকটি কুকুর মারা গেছে

ব্রিটেনর রানি দ্বিতীয় এলিজাবেথের আরেকটি প্রিয় কুকুর মারা গেছে। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান জানিয়েছে, ডর্গি প্রজাতির ভালকান নামের এই কুকুরটি উইন্ডসর প্রাসাদে মারা যায়। এর ফলে ব্রিটিশ রানির কাছে আর মাত্র একটি ডর্গি থাকলো। সেটির নাম ক্যান্ডি। প্যালেসের একটি সূত্র সংবাদপত্রটিকে জানিয়েছে, প্রিয় পোষা প্রাণী হারিয়ে স্পষ্টত হতাশ হয়েছেন রানি।noname

ড্যাশহান্ড ও কর্গি কুকুরের শংকর প্রজাতি ডর্গি। খাটো পা এবং খাড়া কান বিশিষ্ট এই প্রজাতির কুকুরটির জনপ্রিয়তা তৈরি হয়েছে মূলত ব্রিটিশ রানির সঙ্গে এদের সখ্যতার সূত্রে।

২০১৮ সালে ব্রিটিশ রানির কুকুর উইলো মারা যায়। মূল কর্গি প্রজাতির সুসান নামের সেই কুকুরটি ১৯৪৪ সালে নিজের ১৮তম জন্মদিনে উপহার পেয়েছিলেন তিনি। কুকুরটি তার এতোটাই প্রিয় হয়ে ওঠে যে তিনি ১৯৪৭ সালে প্রিন্স ফিলিপের সঙ্গে হানিমুনে যাওয়ার সময়ও সঙ্গে নিয়ে যান।

ব্রিটিশ রানির কুকুরগুলো কখনওই প্রচারের বাইরে থাকেনি। নিজের চারটি কুকুর নিয়ে রানি ২০১৬ সালে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের কাভারে হাজির হন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ রানির যে প্রতিকৃতিটি প্রদর্শন করা হয় তাতে জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে তাকে নিজের কুকুর উইলোর সঙ্গে দেখা যায়।

কুকুর ছাড়াও ঘোড়ার প্রতি আকর্ষণ রয়েছে ব্রিটিশ রানির। গত জুনে  একটি ছবিতে তাকে উইন্ডসরে ঘোড়ার পিঠে চড়তে দেখা যায়। করোনাভাইরাস জনিত লকডাউনের পর সেটাই ছিলো প্রথম প্রকাশিত ছবি।