জনপ্রিয় কৌতুক অভিনেতা বিল কসবি গুরুতর যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত হয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি আদালত
বুধবার দুইজন আইনজীবীকে নিয়ে আদালতে হাজিরা দেন কসবি। সেখানে তাকে ১০ লক্ষ ডলারের একটি বন্ড সই করতে হয়, নিজের পাসপোর্ট জমা দিতে হয় ও অভিযোগকারী নারীর সঙ্গে কোন রকম যোগাযোগ না রাখার প্রতিশ্রুতিও দিতে হয়।
আদালত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের কোন জবাব দেননি এক সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেতা। তার আইনজীবীরা আদালতের রায়ের বিরুদ্ধে কোন আপিলও করেননি। তবে বারবারই যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করে গেছেন আটাত্তর বছর বয়সী কসবি এবং তার আইনজীবীরা।
প্রসঙ্গত, বিল কসবির বিরুদ্ধে একই পদ্ধতিতে (মদ এবং মাদক প্রয়োগ করে সম্মতি উৎপাদন)যৌন নির্যাতনের অভিযোগ করেছেন একাধিক নারী। তবে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে কসবি দাবি করেন, অর্থলোভ ও তার জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতেই এসব অভিযোগ তোলা হয়েছে। কেননা ওই নারীরা স্বেচ্ছায় তার সঙ্গে সম্পর্কিত হয়েছিলেন। সূত্র: রয়টার্স
/ইউআর/ বিএ/