এয়ার কানাডা ফ্লাইটের জরুরি অবতরণ, আহত ২১

ক্যালগেরিতে অবতরণ করে এয়ার কানাডা ফ্লাইটদুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি অবতরণে বাধ্য হয়েছে এয়ার কানাডার একটি বিমান। এতে অন্তত ২১ আরোহী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩জন শিশুও রয়েছে বলে জানান কর্মকর্তারা।
সাংহাই থেকে টরেন্টো যাওয়ার পথে ক্যালগেরিতে অবতরণে বাধ্য হয় বিমানটি। এ সময় অন্তত ৮ আরোহী ঘাড়ে ও পিঠে গুরুতর আঘাত পান। এ ছাড়াও ১৩ আরোহীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
বিমানের যাত্রী ইয়ে লি বলেন, ‘শুরুতে ঝাঁকি লাগলেও তা স্বাভাবিকই ছিল। কিন্তু পরে তা ভয়াবহ হয়ে ওঠে।’
তবে আহতরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থার এক মুখপাত্র। বোয়িং ৭৭৭ বিমানটিতে ৩৩২ জন যাত্রী ও ১৯ জন বিমান ক্রু ছিলেন।
এয়ারলাইন কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্যালগেরিতে কোন রকম দুর্ঘটনা ছাড়াই নিরাপদে অবতরণ করেছে বিমানটি। সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/