করোনায় মৃত্যু ২৩ লাখ ছাড়িয়েছে

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৭৭৫ জন। মৃত্যু হয়েছে ২৩ লাখ ৮ হাজার ৮৪৬ জনের।  সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৭৫ লাখ ২৪ হাজার ৪২৪ জন। শনিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ কোটি ৭৪ লাখ ৭ হাজার ৩২৪ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৭০৫ জনের আর সুস্থ হয়েছেন ১ কোটি ৭১ লাখ ৪৬ হাজার ১৬৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ কোটি ৮ লাখ ১৫ হাজার ২২২ জনের। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ জন আর সুস্থ হয়েছেন ১ কোটি ৭১ লাখ ৪৬ হাজার ১৬৯ জন।

সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৯৭ লাখ ৯০ হাজার ৪৫০ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ১২৭ জন এবং সুস্থ হয়েছেন ৮৩ লাখ ২৬ হাজার ৭৯৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ, যুক্তরাজ্য পঞ্চম, ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি রয়েছে দশম অবস্থানে। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের অবস্থান তালিকায় ৮৩তম স্থানে। আর দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৬৮১ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।