জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ জুলাই ২০২৬, ১৪:৫৯ আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৭:৫২

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো প্রশাসনিক অঞ্চলে মঙ্গলবার (২৮ জুলাই) ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, এই ভূকম্পনের ফলে হাজার হাজার বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে রেলসেবা এবং জারি করা হয়েছে সুনামি ও আফটারশকের সতর্কতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইটা ও মিয়াজাকি- এই সাতটি প্রশাসনিক অঞ্চলের জন্য জরুরি ভূমিকম্পের সতর্কতা জারি করেছে দেশটির সরকার। অন্যদিকে ভূমিকম্পের পরপরই ১ মিটার বা ৩.২৮ ফুট উচ্চতার ঢেউয়ের জন্য সুনামি সতর্কতা জারি করার কথা জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা।

এদিকে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে প্রায় ৪০,০০০ ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিউশু জানিয়েছে, তারা উচ্চগতির বুলেট ট্রেনসহ অন্যান্য রেলসেবা আপাতত স্থগিত করেছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল বা আশপাশের এলাকায় সনি এবং বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসির উৎপাদন কেন্দ্র বা কারখানা রয়েছে। এক বিজ্ঞপ্তিতে সনি ডটকমের মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও খতিয়ে দেখছে। অন্যদিকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি টিএসএমসি।

উল্লেখ্য, ১০ বছর আগে এই কুমামোটো অঞ্চলে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী ২৭৫ জন নিহত এবং ২৭৩৯ জন আহত হয়েছিল।

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
বিদেশ সফরে দেশ নির্বাচনে কী প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী 
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ-জাপানের ছয় সহযোগিতা দলিল সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
সর্বশেষ খবর
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন