রবিবার, উসকানি ছড়িয়ে হত্যার দায়ে ২১ বছর বয়সী আমিরাম বেন ওলিয়ালকে এবং হত্যায় সহযোগিতার জন্য আরেক তরুণকে অভিযুক্ত করা হয়। এছাড়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যান্য সহিংসতার জন্য আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে।
বেশ কয়েক মাস ধরে তদন্তের পর অবশেষে তাদের অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রে বলা হয়, এক ইসরায়েলি বসতি স্থাপনকারীর হত্যার বদলা নিতেই দুমায় হামলা চালিয়েছিল বেন ওলিয়াল।
ফিলিস্তিনের পশ্চিম তীরে দুমা গ্রামের দুটি বাড়িতে ৩১ জুলাই ভোরের দিকে দাহ্য তরল পদার্থ ও ককটেল ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় একদল ইহুদি। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে ১৮ মাস বয়সী এক শিশু ও তার সপ্তাহখানেক পর তার বাবা মারা যায়। আহত অবস্থায় হাসপাতালে ১ মাস চিকিৎসা নেওয়ার পর মারা যান শিশুটির মাও।
ঘটনাটি নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলে তা নিয়ে তদন্ত শুরু করে ইসরায়েল। সূত্র:আল জাজিরা
/এফইউ/