পাকিস্তানভিত্তিক ইউনাইটেড জিহাদ কাউন্সিলের (ইউজেসি) হাইওয়ে স্কোয়াড ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে দাবি করে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আইবিএন।
আইবিএন লাইভের এক প্রতিবেদনে দাবি করা হয়, সোমবার এক বিবৃতিতে এ দায় স্বীকার করে সংগঠনটি। তবে সেই বিবৃতি কোথায় ছাপা হয়েছে কিংবা বিবৃতিতে কী রয়েছে তা নিয়ে কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে দাবি করা হয়, ইউজেসি’র কাশ্মিরের সদস্যরা এ হামলায় অংশ নেন বলে জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, ইউনাইটেড জিহাদ কাউন্সিল মূলত পাকিস্তানভিত্তিক একটি কাশ্মিরি জঙ্গি সংগঠন। সৈয়দ সালাহউদ্দিনের নেতৃত্বে কাশ্মিরের পাকিস্তানি অংশ থেকে এ সংগঠনটি পরিচালিত হয়। সূত্র: আইবিএন লাইভ।
/এমপি/বিএ/