তুরস্ক উপকূলে নৌডুবিতে ২৭ অভিবাসীর মৃত্যু

তুরস্ক উপকূলে নৌডুবিতুরস্কের এজিয়ান উপকূলে অভিবাসীবাহী নৌডুবিতে তিন শিশুসহ অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার এ নৌডুবির ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আয়ভালিক উপকূলীয় এলাকা থেকে ১৭টি এবং দিকিলি উপকূল থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তবে মৃতরা ঠিক কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। আয়ভালিক শহর থেকে নৌকায় করে অভিবাসীরা গ্রীক দ্বীপ লেসবসে যাচ্ছিল।

তুরস্কের কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়,ওই নৌডুবির ঘটনায় আর কাউকে খুঁজে পাওয়া যায় কিনা সে ব্যাপারে অভিযান চলছে। অভিযানে অংশ নিয়েছে তিনটি নৌকা ও হেলিকপ্টার। সূত্র: আল জাজিরা

/এফইউ/