ইসরায়েলি বাহিনীর অভিযোগ, আলি আবু মুরাম (২৬) এবং সাঈদ আবু আল ওয়াফা (৩৮) অধিকৃত পশ্চিমতীরের জর্দান ভ্যালিতে হামরা আর্মি চেক পয়েন্টে ইসরায়েলি সেনাদের ছুরিকাঘাতের চেষ্টা করে। তাদের দাবি, হামলা ঠেকাতেই ওই দুই ফিলিস্তিনিকে গুলি করা হয়।
উল্লেখ্য, ফিলিস্তিনকে ঘিরে পূর্ব জেরুজালেম-সহ পশ্চিমতীরে ৫ লাখ ইসরায়েলি বসতি রয়েছে, যা ফিলিস্তিনের আঞ্চলিক পারস্পরিক সান্নিধ্যের ক্ষেত্রে বাধা। শনিবারের ঘটনার একদিন আগে মধ্য পশ্চিমতীরে একইভাবে ছুরিকাঘাতে ৪ ফিলিস্তিনি কিশোরকে হত্যার এক দিনের মাথায় আবার এই হত্যাকাণ্ড সংঘটিত হলো।
/বিএ/