ইউক্রেন ইস্যুতে প্রধান দাবিগুলো বিবেচনায় নেওয়া হয়নি: মস্কো

ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর কাছে রাশিয়ার যে প্রধান দাবিগুলো ছিল তা বিবেচনায় নেওয়া হয়নি বলে জানিয়েছে মস্কো। গত ডিসেম্বরে পূর্ব ইউরোপ থেকে ন্যাটো বাহিনী ও অস্ত্র প্রত্যাহারের পাশাপাশি সাবেক সোভিয়েত রাষ্ট্রের ইউক্রেনকে ন্যাটোকে স্থায়ী সদস্য না করতে জোরালো আহ্বান জানায় মস্কো।

কিন্তু দাবিগুলোর লিখিত জবাবে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বুধবার, ওয়াশিংটন ন্যাটোর ওপেন ডোর নীতি বজার রাখার প্রতিশ্রুতি পুনরাবৃত্তির কথা উল্লেখ করেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত কিছু কাগজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করা হয়। ইউক্রেনকে ন্যাটো জোটে রাখার সম্ভাবনার কথা উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, মূল প্রশ্নের কোনও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিবৃতিতে তিনি আরও বলেন, উত্তরে যে প্রতিক্রিয়া রয়েছে যাতে সামনে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুর ইঙ্গিত বহন করে। 

এদিকে, ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর রাখার যে দাবি রাশিয়া তুলেছে তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর হুঁশিয়ারি দেওয়ার পরও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মস্কোর নিরাপত্তা দাবি প্রত্যাখ্যান করে দেন। তিনি জানিয়েছেন, রাশিয়াকে তিনি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমাধান এগিয়ে দিয়েছেন আর সেটি মস্কোর মেনে নেওয়া উচিত।