ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের মৃত্যুদণ্ড চায় বিশ্ব হিন্দু পরিষদ

প্রবীণ তোগাদিয়াঅবৈধ পথে ভারতে প্রবেশকারী বাংলাদেশিদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সে দেশের ‘বিদেশি নাগরিক আইন’ সংশোধনের প্রস্তাব দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বুধবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি প্রবীণ তোগাদিয়া এই দাবি তোলেন। এরইমধ্যে যে বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করেছে, তাদের ফেরত পাঠানোরও প্রস্তাব দেন তোগাদিয়া। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে খবরটি নিশ্চিত করেছে।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, বাংলাদেশ থেকে অবৈধ প্রবেশ ঠেকাতে দ্রুত মৃত্যুদণ্ডের বিধান প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করার প্রস্তাব করেছেন তোগাদিয়া। পাশাপাশি তিনি বলেছেন, ‘ভারতকে হিন্দুদের জন্য একটি উন্নত, নিরাপদ এবং গ্রহণযোগ্য’ দেশ হিসেবে গড়ে তুলতে অবিলম্বে অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করতে হবে।
সংবাদ সম্মেলনে তোগাদিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন,  খুব দ্রুত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা উচিত। তবে বাংলাদেশ ও পাকিস্তান থেকে কোনো হিন্দু ভারতে প্রবেশ করলে তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়ে যত দ্রুত সম্ভব  ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব করেছেন তিনি। সূত্র: ইন্ডিয়া টুডে
/বিএ/