মোহাম্মদ ইসলামের জন্য ভোট চাইলেন টিউলিপ

লন্ড‌নের ক্রয়োডনে লেবার পা‌র্টির কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসলামের জন্য ভোট চেয়েছেন বঙ্গবন্ধুর নাত‌নি ও ব্রিটিশ এম‌পি টিউ‌লিপ রে‌জোয়ানা সিদ্দিক। তিনি ব‌লে‌ছেন, মোহাম্মদ ইসলা‌মের ম‌তো মানুষেরা আমা‌দের ক‌মিউ‌নি‌টির অহংকার। তারা এই ক‌মিউনিটির জন‌্য নিরলসভাবে কাজ ক‌রে যা‌চ্ছেন।

র‌বিবার (১০ এপ্রিল) দুপু‌রে লন্ড‌নের ক্রয়োডন কাউন্সিলের সেলহাস্ট এলাকা থে‌কে লেবার পা‌র্টির কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসলামের নির্বাচনী ক‌্যা‌ম্পেইন উদ্বোধন করেন টিউলিপ। এ সময় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচ‌নে ব্রিটেনজু‌ড়ে লেবা‌র পার্টির সব প্রার্থী‌কে বিজয়ী করার আহ্বান জানান। স্মৃ‌তিচারণ ক‌রে জানান, তার নিজের ও তার ভাইয়ের জন্ম এই সাউথ লন্ড‌নে। মিচাম এলাকায় থাক‌তেন তারা।

টিউ‌লিপ ব‌লেন, তি‌নি এ বছর চ‌ল্লিশ বছ‌রে পা রাখ‌বেন। এখা‌নে লেবার পা‌র্টির অনেকে উপ‌স্থিত আছেন যারা চ‌ল্লিশ বছ‌রেরও বে‌শি সময় ধ‌রে দলের সদস‌্য।

তিনি ব‌লেন,আমার মা শেখ রে‌হানাও প্রায় সময় এই এলাকা‌র স্মৃ‌তিচারণ ক‌রেন।

মোহাম্মদ ইসলাম ক্রয়োড‌নে ব্রিটিশ বাংলা‌দেশি ক‌মিউনিটির প‌রি‌চিত মুখ। স্থানীয় লেবার পা‌র্টির রাজনী‌তিতে জ‌ড়িত থাক‌লেও দলমত নি‌র্বিশে‌ষে ক‌মিউনি‌টির সব শ্রেণি ও পেশার মানু‌ষের সঙ্গে র‌য়েছে তার ঘ‌নিষ্ট সম্পর্ক। তার গ্রা‌মের বাড়ি সি‌লে‌টে।

এদিনের ক‌্যা‌ম্পেইনে উপ‌স্থিত ছিলেন স্থানীয় লেবার পা‌র্টির এম‌পি ষ্টিভ রিড, স‌্যারা জোনস এম‌পি, ক্রয়োড‌নের মেয়র শেরওয়ান চৌধুরী, সাবেক মেয়র হুমায়ুন কবীর, ক‌্যাথ‌রিন উইলসন প্রমুখ।

উল্লেখ্য, ব্রি‌টে‌নের র‌য়েল সোসাইটি অব আট‌র্সের ফে‌লো টিউ‌লিপ রে‌জোয়ানা সি‌দ্দিক ২০১৫ সা‌লে  প্রথম এমপি নির্বা‌চিত হন। লন্ড‌নে জন্ম নেওয়া ক্যা‌রিয়ার প‌লি‌টিশিয়ান টিউ‌লিপ ১৬ বছর বয়‌সে লেবার পার্টির সদস্য হ‌য়ে যুক্ত হন ব্রি‌টিশ রাজনী‌তি‌তে। এম‌পি নির্বা‌চিত হওয়ার আগে টিউলিপ ক্যাম‌ডেনের কাউ‌ন্সিলর নির্বা‌চিত হন।

যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনী‌তির অধ্যাপক ড. শ‌ফিক সি‌দ্দিক ও শেখ রেহানা দম্প‌তির সন্তা‌ন টিউলিপ দুই সন্তানের জননী।

ব্রি‌টে‌নের সর্বশেষ  নির্বাচ‌নে লন্ড‌নের হ্যাম্পস্টেড ও কিলবার্ন  আস‌নে টানা তৃতীয় বা‌রের ম‌তো জয়ী হ‌ন ‌বাংলা‌দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহম‌া‌নের নাত‌নি টিউলিপ।