আক্রান্ত ব্যক্তি জিকা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে এমন কোনো স্থানে ভ্রমণ করেননি। কিন্তু যার সঙ্গে তার যৌন সংসর্গ হয়েছে তিনি ভেনেজুয়েলা ভ্রমণ করে এসেছেন বলে জানা গেছে। জিকা আক্রান্ত ডালাসের ওই রোগীকে পরীক্ষার পরেই টেক্সাসের স্বাস্থ্য অধিদফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের এক কর্মকর্তা বলেন, ‘জিকা ভাইরাস আক্রান্ত একটি দেশ থেকে কিছু দিন আগে ফিরেছিলেন ওই রোগী। তিনি সেখানে যৌন মিলন করেছেন বলে জানিয়েছেন।’
অবশ্য যৌন সম্পর্কের মাধ্যমে জিকা সংক্রমণের ঘটনা এটিই প্রথম নয়। ২০১৩ সালেও এ ধরনের একটি সংক্রমণ ঘটেছিল বলে জানিয়েছে সিডিসি। এর আগে বিদেশ থেকে আসাদের মধ্যে জিকা ভাইরাস পাওয়া গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই জিকা সংক্রমণের ঘটনা ঘটল। সূত্র: বিবিসি
/এনএস/