এদিকে সিরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক। তবে দেশটি বলেছে, তারা শরণার্থীদের খাদ্য ও আশ্রয় দিতে প্রস্তুত রয়েছে।
গত কয়েকদিনে রুশ বিমান বাহিনীর সহযোগিতায় সিরীয় সেনাবাহিনী আলেপ্পো শহরে বিদ্রোহীদের বিরুদ্ধে জোরদার অভিযান চালাচ্ছে। হামলায় বিদ্রোহীরা বেশ কোণঠাসা হয়ে পড়েছে।
ন্যাটো অভিযোগ করেছে, শান্তি আলোচনাকে অগ্রাহ্য করে রাশিয়া সিরিয়ায় বিমান হামলা চালিয়েই যাচ্ছে। তাদের মতে, আসাদ বিরোধী গ্রুপগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। তবে রাশিয়া বলছে, তাদের বিমান হামলার লক্ষ্যবস্তু হচ্ছে উগ্রপন্থি সন্ত্রাসীরা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছেন যে, সিরিয়ায় মানবিক ত্রাণসামগ্রী সরবরাহের জন্য একটি যুদ্ধবিরতীর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
সূত্র: বিবিসি
/এনএস/এমএসএস/