সোমবার, অ্যাঙ্গোলার জনস্বাস্থ্য বিভাগের পরিচালক অ্যাডিলেড ডে ক্যারভালহো একটি জানান, রাজধানী লুয়ান্ডার সাড়ে চার লাখেরও বেশি মানুষকে জরুরী ভিত্তিতে টিকা দেয়া হয়েছে। সর্বমোট ১৬ লাখ মানুষকে টিকা দেওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। অ্যাডিলেড জানান, হলুদ জ্বরের কারণে গত ছয় সপ্তাহে লুয়ান্ডাতে ২৯ জনের প্রাণহানি হয়েছে।
মশার মাধ্যমে ভাইরাস ছড়ানো হলুদ জ্বরের নির্দিষ্ট কোনও চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি। এ রোগের লক্ষণ হলো প্রচণ্ড মাথা ব্যথা, বমি এবং ক্লান্তি। কারও কারও ক্ষেত্রে অঙ্গের অকার্যকারিতা দেখা দিতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অনুন্নত পয়ঃনিষ্কাশন এবং অপরিকল্পিত উপায়ে রাখা আর্বজনার মাধ্যমে রাজধানী লুয়ান্ডাসহ অন্যান্য শহরগুলোতে হলুদ জ্বর ছড়িয়ে পরেছে। পাশাপাশি মশার মাধ্যমেও আরও নতুন নতুন মানুষ হলুদ জ্বরে আক্রান্ত হচ্ছে। সূত্র: আলজাজিরা
/এফইউ/