চলতি বছরের হজে অংশ নিতে শুক্রবার পর্যন্ত আকাশ, স্থল এবং সমুদ্র বন্দর দিয়ে ১৬ লাখ ২৬ হাজার ৫০০ জন যাত্রী সৌদি আরবে এসেছেন। সৌদির পাসপোর্টের জেনারেল ডিরেক্টরেট শনিবার এ তথ্য জানিয়েছে।
সৌদি কর্তৃপক্ষ বলছে, কেবল আকাশ পথে আগত তীর্থযাত্রীর সংখ্যা ১৫ লাখ ৫৯ হাজার ৫৩ জন। এ ছাড়া স্থলবন্দর দিয়ে ৬০ হাজার ৬১৭ জন এবং ৬ হাজার ৮৩০ জন তীর্থযাত্রী সমুদ্রবন্দর দিয়ে এসেছেন।
সৌদি সরকার জানায়, তীর্থযাত্রীদের প্রবেশের প্রক্রিয়া সহজতর করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিমান, স্থল এবং সমুদ্র বন্দরের প্ল্যাটফর্মগুলোকে আধুনিক প্রযুক্তিগত ডিভাইস দিয়ে সজ্জিত করা। এগুলো বিভিন্ন ভাষায় দক্ষ লোকজন পরিচালনা করছে।
সূত্র: আরব নিউজ