জোহানেসবার্গের বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৭৩

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ শিশুসহ অন্তত ৭২ জন নিহত হয়েছেন। আগুনে আহত হয়েছেন অন্তত ৫২ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসেসের মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেন, বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকার একটি ভবন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মৃতের সংখ্যা বাড়তে পারে। ৫২ জন আহত আছেন। অনুসন্ধান অব্যাহত রয়েছে।

মুলাউদজি বলেন, গৃহহীনরা ভবনটিতে কোনও আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই বাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিতে দুই শতাধিক মানুষ থাকতে পারে।

দক্ষিণ আফ্রিকার অনলাইন সাইট নিউজ২৪ অনুসারে, আগুনের কারণ এখনও জানা যায়নি।