সরে দাঁড়ালেন বেন কারসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে প্রার্থিতা প্রত্যাশী বেন কারসন নির্বাচনি প্রচারণা বন্ধ করেছেন। শনিবার ওয়াশিংটনের কাছে অনুষ্ঠিত কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক  ঘোষণা দেন তিনি।

আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বেন কারসন

অবসরপ্রাপ্ত নিউরোসার্জন বেন কারসন প্রচারণায় বেশ এগিয়েই ছিলেন। কিন্তু গত কয়েকমাসে পররাষ্ট্র বিষয়ে নিজের পারদর্শিতা প্রমাণ করতে পারেননি তিনি। তিনি বলেন, ‘অনেক মানুষ আমাকে ভালোবাসে। কিন্তু অনেকেই আমাকে ভোট দেবেন না।’

তবে ৬৪ বছর বয়সী এই রাজনীতিক অঙ্গীকার করেন, তিনি দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন তিনি। সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/