রামেইলান শহরের একটি সম্মেলনে এ ভোটাভুটি। তবে এ ঘোষণার কোনও আইনি কিংবা রাজনৈতিক প্রভাব নেই উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে সিরীয় সরকার। আর এ ঘোষণাকে একতরফা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে দেশটির সরকারবিরোধী পক্ষ সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন।
সিরিয়া ইস্যুতে সুইজারল্যান্ডের জেনেভায় যখন শান্তি আলোচনা চলছে, তখন এমন ঘোষণা দিলো সিরিয়ার কুর্দি ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি)। জেনেভায় শান্তি আলোচনায় যে দলগুলো যোগ দিয়েছে তাদের মধ্যে অবশ্য পিওয়াইডি নেই।
নতুন ঘোষিত অঞ্চলটির নাম দেওয়া হয়েছে রোজাভা। যে তিনটি অঞ্চলকে প্রাদেশিক ব্যবস্থার আওতায় আনা হয়েছে তাহল-জাজিরা, কোবানি এবং আফরিন।
এর আগে বুধবার ইদ্রিস নাসান নামে সিরিয়ার কুর্দি বাহিনীর এক কর্মকর্তা ও পিওয়াইডির প্রাক্তন নেতা এক বিবৃতিতে বলেন, উত্তরাঞ্চলের কুর্দি ও অন্যান্য জাতিগোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত হবে তাদের প্রাদেশিক শাসন ব্যবস্থা। ওই অঞ্চলটি সমস্ত জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে বলে জানান তিনি। সূত্র: আল জাজিরা, রয়টার্স
/এফইউ/