বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৫ জুন (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার; পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি, ক্রেমলিনের বার্তা ‘মস্কো আসুন’; কবে বাসযোগ্য হবে পৃথিবী, দূর হবে বৈষম্য?; বিদ্রোহী থেকে ‘ত্রাতা’! মমতার জন্য আসন ছাড়তে চান বহিষ্কৃত তৃণমূল নেতা; ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান; আইএসএসে লিকেজ, নভোচারীদের মহাকাশযান খালি করার প্রস্তুতির নির্দেশ নাসার; ইরান যুদ্ধে ‘অপ্রত্যাশিত’ লাভবান হচ্ছে কারা- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার
২০২৬ সালের মে মাসে বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর থেকেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (টিএমসি) অভ্যন্তরে যে ফাটল দেখা দিয়েছিল, তা এখন প্রকাশ্য ও ঐতিহাসিক ভাঙনে রূপ নিয়েছে। গত ১ জুন দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়া উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৩ জুন পশ্চিমবঙ্গ বিধানসভার ১৩তম বিরোধী দলনেতা (এলওপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন।
পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি, ক্রেমলিনের বার্তা ‘মস্কো আসুন’
ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে আলোচনা চলাকালীন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট দফতরের ওয়েবসাইটে বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত এক খোলা চিঠিতে পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের এই আহ্বান জানান জেলেনস্কি। থমকে থাকা শান্তি আলোচনাকে পুনরুজ্জীবিত করতে এই সরাসরি যোগাযোগ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
কবে বাসযোগ্য হবে পৃথিবী, দূর হবে বৈষম্য?
জীবনযাত্রার মান উন্নয়ন, বৈষম্য হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা; এই তিন লক্ষ্য একসঙ্গে অর্জন করা সম্ভব বলে দাবি করেছেন গবেষকেরা। তাদের মতে, সঠিক নীতি গ্রহণ করা হলে ২১০০ সালের মধ্যে বিশ্বের ৮৯ শতাংশ মানুষের আয় দ্বিগুণ হতে পারে।
বিদ্রোহী থেকে ‘ত্রাতা’! মমতার জন্য আসন ছাড়তে চান বহিষ্কৃত তৃণমূল নেতা
পশ্চিমবঙ্গের দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে নাটকীয় এক মোড়। দল থেকে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতা হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ফেরার একটি সম্ভাব্য পথ তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন, যদিও গত এক বছর ধরে তিনি মমতা ও তার সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত।
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান
সাম্প্রতিক ইরান যুদ্ধের সময় আজারবাইজানে গোপন অভিযানে ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কয়েক ডজন ইসরায়েলি বিশেষ বাহিনীর সদস্য ও মোসাদের এজেন্টকে আজারবাইজান-ইরান সীমান্তের বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায়। এর মধ্যে উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ শহর থেকে প্রায় ৯৬ দশমিক ৫ কিলোমিটার দূরের এলাকাও ছিল।
আইএসএসে লিকেজ, নভোচারীদের মহাকাশযান খালি করার প্রস্তুতির নির্দেশ নাসার
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) একটি বাতাস লিকেজজনিত পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় নভোচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নাসা। একই সঙ্গে সম্ভাব্য জরুরিভাবে স্টেশন খালি করার জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
ইরান যুদ্ধে ‘অপ্রত্যাশিত’ লাভবান হচ্ছে কারা
কয়েক দশকের মধ্যে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে সবচেয়ে বড় বিপর্যয় ডেকে এনেছে মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ। তবে এই চরম সংকটের মধ্যেও বিশ্বমঞ্চে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। মধ্যপ্রাচ্যের এই বিধ্বংসী সংঘাতের জেরে কিছু দেশ ও অঞ্চলের অর্থনীতিতে তৈরি হয়েছে এক ‘অপ্রত্যাশিত’ সুবাতাস।