শি’র উত্তর কোরিয়া সফর নিয়ে যে ব্যাখ্যা দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুন ২০২৬, ২২:২৯আপডেট : ০৫ জুন ২০২৬, ২২:২৯

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের আমন্ত্রণে আগামী ৮ ও ৯ জুন পিয়ংইইয়ং সফর করবেন চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি জিনপিং। আজ শুক্রবার (৫ জুন) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র মাও নিং জানান, এটি গত সাত বছরের মধ্যে উত্তর কোরিয়ায় সাধারণ সম্পাদক শি জিনপিংয়ের প্রথম রাষ্ট্রীয় সফর। এই সফরকালে দুই দেশ ও দলের শীর্ষ নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

কয়েক সপ্তাহ আগে তিনি বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানিয়েছিলেন। এই দুই দেশই উত্তর কোরিয়ার পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।

সাম্প্রতিক বছরগুলোতে শি জিনপিং ও কিম জং উনের কৌশলগত নির্দেশনায় চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী মৈত্রী ও সহযোগিতামূলক সম্পর্ক অত্যন্ত সুস্থ ও স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে উল্লেখ করে মুখপাত্র বলেন, এই বন্ধুত্ব দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে দেশটির ওপর ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় চীনই পিয়ংইয়ংয়ের অন্যতম প্রধান অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার।

মুখপাত্র আরও জানান, চলতি বছরটি ‘চীন ও উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ, সহযোগিতামূলক ও পারস্পরিক সহায়তা চুক্তি’ স্বাক্ষরের ৬৫তম বার্ষিকী। এই বিশেষ সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া সফরটিকে কাজে লাগিয়ে দুই পক্ষ চীন-উত্তর কোরিয়া সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চায়। এর মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণ বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন এবং সমৃদ্ধিতে আরও বড় অবদান রাখা সম্ভব হবে বলে চীন আশা প্রকাশ করেছে।

দুই দেশের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং চীনের একমাত্র প্রতিরক্ষা চুক্তিটিও উত্তর কোরিয়ার সঙ্গে। চুক্তি অনুযায়ী, যেকোনও এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সহায়তা করবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু