ইসরায়েলি পুলিশের সর্বোচ্চ পর্যায়ে মুসলিম কর্মকর্তার পদোন্নতি

ইসরায়েলের পুলিশ বিভাগে জ্যেষ্ঠ পদে পদোন্নতি পেলেন একজন আরব কর্মকর্তা। পুলিশ বাহিনীর একজন মুসলিম সদস্য হয়েও তিনি পুলিশের সর্বোচ্চ র‍্যাংক পেয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

ফিলিস্তিন ও ইসরায়েলের কয়েক মাসের সংঘাতের পর ইসরায়েলি পুলিশে ডেপুটি কমিশনার হিসেবে যোগ দেন জামাল হাকরাশ। বুধবার এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার রনি আলশেইচ-এর উপস্থিতিতে তার পদোন্নতি ঘোষণা করা হয়। তার একটা প্রধান দায়িত্ব হবে আরব জনগোষ্ঠীকে নিরস্ত্র করা।

Israel promotes Arab police officer to senior rank

আরব অধ্যুষিত এলাকায় সহিংসতা কমিয়ে আনতে চাইছেন পুলিশ কমিশনার রনি আলশেইচ। এ লক্ষ্যে তিনি এবং সরকার আরবদের মধ্য থেকে এক হাজার ৩০০ কর্মকর্তাকে নতুন পুলিশ স্টেশনগুলোতে নিয়োগ দিতে চাইছে।

আরও পড়ুন: হিন্দু দেবতা হিসেবে পূজা করা হয় মুসলিম কিশোরকে

ইসরায়েলের জনসংখ্যার এক পঞ্চমাংশ হচ্ছেন আরব জনগোষ্ঠী। তারা প্রায়ই অভিযোগ করে থাকেন তারা যে এলাকায় বসবাস করে থাকেন সেখানে পর্যাপ্ত পুলিশ সদস্য নেই। সরকারি চাকরিতেও তাদের অংশগ্রহণ কম।

আরও পড়ুন: নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি

আরব ইসরায়েলিদের এই অসন্তোষে নৈতিক সমর্থন রয়েছে মানবাধিকার সংগঠনগুলোরও। ইসরায়েলের আরব জনগোষ্ঠীর ওপর বৈষম্যের বিষয়টি  একাধিক প্রতিবেদনে তুলে ধরেছে হিউম্যান রাইটস ওয়াচ।

আরও পড়ুন: 'পাকিস্তানে বেপরোয়া তৎপরতা চালাচ্ছে ভারতীয় গোয়েন্দারা'

সদ্য পদোন্নতিপ্রাপ্ত কাফর কান্না এলাকার গ্যালিলি গ্রামের বাসিন্দা পুলিশ কর্মকর্তা জামাল হাকরাশ পুলিশের নতুন তৈরি করা একটি বিভাগের দায়িত্ব নেবেন। এ বিভাগ বিশেষ করে আরব জনগোষ্ঠীর বিষয়ে উন্নত পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেবে। সূত্র: বিবিসি।

/এমপি/বিএ/