ভারতের সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় বাংলাদেশ ইস্যু 

ভারতের সেনা প্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৬ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ। 

ভারতের সেনাবাহিনী জানায়, এই বৈঠকে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 

প্রসঙ্গত, হঠাৎ করে গতকাল রাতে দিল্লীর উদ্দেশে রওনা হন দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। 

কূটনৈতিক সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ঢাকার বার্তা নিয়ে আলোচনা করতে দিল্লি গেছেন তিনি।