বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলির বিষয়ে কোনও মন্তব্য নেই ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১৯:৩১ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৯:৩১

কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ‘সীমান্তের ওপারের’ প্রভুদের নির্দেশে পরিচালিত হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন অভিযোগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। শুক্রবার (২০ নভেম্বর) দেশটি প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাওয়ার দীর্ঘদিনের অবস্থানের পুনরাবৃত্তি করেছে।

বৃহস্পতিবার ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের সদস্যরা ব্যবসা-বাণিজ্য ও গণপরিবহন বন্ধের চেষ্টা করলে বাংলাদেশের কয়েকটি এলাকায় সহিংসতা হয়। ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা হাসিনার দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদন সরকার প্রত্যাখ্যান করায় এক সপ্তাহের বিক্ষোভ কর্মসূচির শেষে বৃহস্পতিবার সারা দেশে লকডাউন ডেকেছিল আওয়ামী লীগ।

তারেক রহমানের মন্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমার কোনও মন্তব্য নেই।

বৃহস্পতিবার উত্তরাঞ্চলের লালমনিরহাটে এক জনসভায় রহমান বলেন, আওয়ামী লীগ নেতারা বাংলাদেশ ও এর জনগণের স্বার্থ দেখেননি। ভারতের নাম না নিয়ে তিনি বলেন, একই সঙ্গে যে দেশে তারা পালিয়ে গেছেন, সীমান্তের ওপারের সেই দেশই তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে তারা আবার বাংলাদেশ ও এর জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন।

আওয়ামী লীগের ডাকা লকডাউন মূলত দক্ষিণাঞ্চলে সফল হয়েছে, যেখানে দলটির শক্ত উপস্থিতি রয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ক্ষমতাসীন বিএনপির দুই সদস্য নিহত হয়েছেন। হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে।

নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থানের পুনরাবৃত্তি করে জয়সওয়াল বলেন, আমাদের অবস্থান অপরিবর্তিত, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও সামনে তাকানো সম্পর্ক চায়, যা দুই দেশের যৌথ ইতিহাস ও জনগণের সাংস্কৃতিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত।

লন্ডনভিত্তিক হাসিনার আইনজীবীরা বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশনে তার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দ্বিতীয় অনুরোধ পাঠিয়েছেন। এ মাসের শুরুতে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে হাসিনা প্রথম পাসপোর্ট চেয়েছিলেন, তবে ঢাকার কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করে তাকে ফেরত দেওয়ার অনুরোধের পুনরাবৃত্তি করেন।

প্রত্যর্পণ ইস্যুতে জয়সওয়াল বলেন, তার কাছে কোনও হালনাগাদ তথ্য নেই। আগে তিনি বলেছেন, প্রত্যর্পণের অনুরোধ একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী তা নিষ্পত্তি করা হবে।

আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে আলাদা এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, গঙ্গাসহ পানি ও সীমান্তবর্তী নদীসংক্রান্ত সব বিষয় আলোচনার প্রতিষ্ঠিত ব্যবস্থা ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন। বিস্তারিত না বলে তিনি যোগ করেন, ভারতের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও সামনে তাকানো সম্পর্কের প্রতি ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এসএইচএম/
সম্পর্কিত
৬০০ টাকার নৌভ্রমণে মহারাষ্ট্রের অচেনা উপকূল
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
ভারতে মার্কিন নৌবাহিনীর জাহাজ
সর্বশেষ খবর
৬০০ টাকার নৌভ্রমণে মহারাষ্ট্রের অচেনা উপকূল
৬০০ টাকার নৌভ্রমণে মহারাষ্ট্রের অচেনা উপকূল
কোমরের জোর বাড়াতে করুন ৩ ব্যায়াম
কোমরের জোর বাড়াতে করুন ৩ ব্যায়াম
নড়াইলে মাশরাফির নির্দেশে দুই বিএনপি নেতাকে হত্যা, দাবি রাশেদ খাঁনের
নড়াইলে মাশরাফির নির্দেশে দুই বিএনপি নেতাকে হত্যা, দাবি রাশেদ খাঁনের
এই সপ্তাহে বাজারে আসছে নতুন দুই নোট, গ্রাহকরা পাবেন কবে?
এই সপ্তাহে বাজারে আসছে নতুন দুই নোট, গ্রাহকরা পাবেন কবে?
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
কোন ইউপিতে কবে ভোট, তালিকা প্রকাশ
কোন ইউপিতে কবে ভোট, তালিকা প্রকাশ