তাইওয়ানে প্রায় ৫০০০ বছরের প্রাচীন মানব ফসিলের সন্ধান

প্রায় ৫ হাজার বছরের পুরনো এক মানব ফসিলের সন্ধান পেয়েছেন তাইওয়ানের ভূতত্ত্ববিদরা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কার্বন পরীক্ষার মাধ্যমে ওই ফসিলের বয়স সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

৪ হাজার ৮০০ বছরের পুরনো ফসিলটি দেখে চমৎকৃত হয়েছেন বিজ্ঞানী ও গবেষকরাও। ফসিলটির ভঙ্গিতে মনে হচ্ছে মা তার সন্তানকে এক হাতে জড়িয়ে ধরে রেখে তার দিকে তাকিয়ে আছেন।

সন্তানের দিকে তাকিয়ে থাকা ফসিল মা

তাইওয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল সায়েন্সের নৃবিজ্ঞান বিভাগের কিউরেটর চু হোয়-লি বলেন, ‘ফসিলটি পরিষ্কার করার পর সব বিজ্ঞানী ও গবেষকরাই হতচকিত হয়ে পড়েন। মা মুখ নামিয়ে তার শিশুর দিকে কেন তাকিয়ে আছেন তা বুঝতে পারা যাচ্ছে না।’

আরও পড়ুনঃ পুরুষ মডেলের আদলে মোনালিসাকে এঁকেছিলেন ভিঞ্চি! 

প্রসঙ্গত, ২০১৪ সালের মে মাসে ওই ফসিল সন্ধানের অভিযান শুরু হয়, কার্বন পরীক্ষা করে ফসিলটির বয়স জানা যায়। সূত্র: দ্য গার্ডিয়ান

/ইউআর/বিএ/