হাইতিতে ৭.২ মাত্রার ভূমিকম্প

উত্তর আমেরিকার দেশ হাইতিতে শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ২।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) অবশ্য বলছে, কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ৬।

ভূমিকম্প মূলত দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় আঘাত হানে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

হাইতির প্রতিবেশী ক্যারিবিয়ান অঞ্চলের অন্য দেশগুলোতেও এই কম্পন অনুভূত হয়। সূত্র: আল জাজিরা।