ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অগ্নিনির্বাপক অভিযানের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। রিভারসাইড কাউন্টির কাবাজোনের কাছে রবিবার সন্ধ্যায় পর ঘটনাটি ঘটে।

বিবিসির খবরে বলা হয়, দুটি হেলিকপ্টারের সংঘর্ষের পর একটি নিরাপদে অবতরণ করলেও দ্বিতীয়টি মাটিতে বিধ্বস্ত হয়। এতে ওই হেলিকপ্টারে থাকা সবাই মারা যান।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।

রাজ্যের বন ও অগ্নি সুরক্ষা বিভাগের (ক্যাল ফায়ার) দক্ষিণাঞ্চলীয় প্রধান ডেভিড ফুলচার ঘটনাটিকে ‘দুঃখজনক ক্ষতি’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ‘আমরা তিনজন চমৎকার মানুষকে হারিয়েছি।’

সূত্র: বিবিসি