যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক

যুক্তরাষ্ট্রের দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ মে) তাদের গ্রেফতারের বিষয়ে জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র এরিখ এডামস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিউ ইয়র্কের মেয়র এরিখ এডামস জানিয়েছেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজ থেকে অন্তত ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

এদিকে, বার্তা সংস্থাটি আলাদা এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে (ইউসিএলএ) ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।