পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ২ শিয়া মুসলিম নিহত

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে দেশটির সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের দুই সদস্য নিহত হয়েছে। সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে। এটাকে সাম্প্রদায়িক হামলা বলে ধারণা করা হচ্ছে।পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার উপকণ্ঠে সারায়ব সড়কে এ ঘটনা ঘটেছে। শিয়া সম্প্রদায়ের ওই দুই সদস্য একটি রিকশায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। বন্দুকধারীরা একটি মোটরসাইকেলে করে এসে তাদেরকে গুলি করে হত্যা করে।

কোয়েটায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ জান আফ্রিদি বলেন, একটি মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা রিকশা থামিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

তিনি জানান, হাজারা সম্প্রদায়ের ওই দুই সদস্য একটি কয়লা খনির শ্রমিক। রিকশা চালকের কোনও ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনা তদন্ত করছি। তবে স্পষ্টতই এটা সাম্প্রদায়িক হামলা।’

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। সূত্র: ডন।

/এএ/