ইউ কো নি ছিলেন দেশটির একজন বিখ্যাত আইনজীবী এবং সম্প্রতি গঠিত মিয়ানমার মুসলিম আইনজীবী সমিতির একজন পৃষ্ঠপোষক।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে মিয়ানমার টাইমস জানিয়েছে, ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফিরছিলেন এ শীর্ষ মুসলিম আইনজীবী। জাকার্তায় তিনি একটি শীর্ষ নেতাদের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছিলেন। ইয়াঙ্গুন বিমানবন্দরে নামার তিনি স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার দিকে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তাকে গুলি করা হয়। গুলি মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুলির ঘটনায় এক ট্যাক্সি চালকেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এএফপি।
এনএলডি-এর এক শীর্ষনেতা ইউ উইন মিয়ানমার টাইমসকে বলেন, মিয়ানমারের জন্য এটা একটি দুঃখজনক ঘটনা এবং দেশের জন্য বড় ক্ষতি।
পুলিশ সূত্রের বরাত দিয়ে মিয়ানমার টাইমস আরও জানিয়েছে, সন্দেহভাজন গুলিবর্ষণকারীর বয়স ৫৩ বছর হতে। তিনি মান্দালয়ের বাসিন্দা। সন্দেহভাজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও হত্যার মোটিভ সম্পর্কে জানা যায়নি। সূত্র: মিয়ানমার টাইমস।
/এএ/