আফগানদের উচিত তালেবানের শাসন মেনে নেওয়া : হাশমত গণি

আফগানদের তালেবানের শাসন মেনে নেওয়া উচিত মনে করেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গণির ভাই হাশমত গণি। নিজে আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠী তালেবানের শাসন মেনে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানী কাবুলের পশ্চিম থেকে কাতারভিত্তিক সংবামাধ্যম আল-জাজিরাকে সাক্ষাৎকার দেন হাশমি গণি। এসময় তিনি জানান, জনগণকে নতুন সরকারকে মেনে নেওয়া প্রয়োজন। দেশটিতে থেকে যখন মার্কিন ও বিদেশি বাহিনী প্রত্যাহার একেবারেই শেষদিকে তখনই এ মন্তব্য করলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ভাই।

তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তিনি সামাজিক ব্যক্তিত্ব এবং দেশটির ব্যবসায়ী সম্প্রদায়কেও ইঙ্গিত দিয়েছেন। এ প্রসঙ্গে হাশমত বলেন, ‘যেসব ব্যবসায়ীরা বহু স্কুল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শাখায় বিপুল অঙ্ক বিনোয়োগ করেছেন তারা যদি দেশত্যাগ লোকদের সঙ্গে যোগ দেন তবে আফগানিস্তানের অর্থনীতি এবং সামগ্রিক ভব্যিষৎ-এর জন্য ধ্বংসাত্মক হবে’।

এদিকে ভাই আশরাফ গণির সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ায় রক্তপাত হয়নি বলে মনে করেন তিনি। তবে নিজে দেশ থেকে না যাওয়ার কথা জানান হাশমত গণি।

গত রবিবার রাজধানী কাবুল দখলে চলে যায় তালেবানের হাতে। আর সেদিনই দেশ ছেড়ে পালায় প্রেসিডেন্ট আশরাফ গণি। এ নিয়ে এখনও চলছে সমালোচনা। কিন্তু গণি জানান, তিনি দেশে থাকলে পরিস্থিতি আরও ঘোলাটে হতো।