পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজের দায়িত্ব নেওয়ার পর এটিই তাদের প্রথম বৈঠক। মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এখবর জানিয়েছে।
শাহবাজ শরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে পেশাগত সংশ্লিষ্ট বিষয় থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইখতিকার জানিয়েছেন, অসুস্থ থাকায় ১১ এপ্রিল নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সেনাপ্রধান।