অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিলো সুপ্রিম কোর্ট

দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করে। আবগারি নীতি মামলায় জুনে তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্ত ব্যুরো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

ঘুষ নেওয়া ও অর্থ পাচারের অভিযোগে গত ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল। গত ১২ জুলাই ইডির করা মামলায় কেজরিওয়ালকে জামিন দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। তবে তিনি মুক্তি পাননি। একই অভিযোগে ২৬ জুন তাকে গ্রেফতার করে সিবিআই।

শুক্রবার সকালে একটি সংক্ষিপ্ত অধিবেশনে বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি সূর্যকান্ত কেজরিওয়ালের দুটি আবেদনের ওপর পৃথক রায় দেন। তবে উভয় রায়ে অবশ্যই মুখ্যমন্ত্রীকে মুক্তি দিতে একমত হন তারা।

প্রায় ছয় মাস বিচার ছাড়াই কারাগারে কাটানোর পর আম আদমি পার্টির নেতা এখন জেল থেকে মুক্তি পেতে যাচ্ছেন।

দিল্লির তিহার জেলের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, আজ সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হবে।