অনুপ্রবেশকারী বাংলাদেশি নারীকে যৌন হয়রানি, গ্রেফতার ২

অনুপ্রবেশকারী বাংলাদেশি নারীকে যৌন হয়রানির অভিযোগে পশ্চিমবঙ্গে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার ও একজন ভিলেজ পুলিশের সদস্য।

তাদের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ওই তরুণী ও তার বাবা। অভিযোগ টাকা দিতে রাজি না হওয়ায় তরুণীকে যৌন হয়রানি করেছে সিভিক ভলান্টিয়ার।

তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

তরুণীর কাছে থাকা দশ হাজার টাকা ও সোনার গহনা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযুক্তদের বুধবার বসিরহাট আদালতে তোলা হয়েছে।