৪৬ মার্কিন কোম্পানির পণ্য কেনা নিষিদ্ধ করলো চীন

চীনের অর্থ মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে সরকারি ক্রয় কার্যক্রমে ৪৬টি নির্ধারিত মার্কিন কোম্পানির তৈরি পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

নতুন এই ব্যবস্থার আওতায় সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণকারী সংস্থাগুলো তালিকাভুক্ত মার্কিন কোম্পানিগুলোর উৎপাদিত পণ্য কিনতে পারবে না।

নিষিদ্ধ তালিকায় রয়েছে লকহিড মার্টিন কর্পোরেশন এবং রেথিয়ন মিসাইল ও প্রতিরক্ষাসহ মোট ৪৬টি মার্কিন প্রতিষ্ঠান।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চীনের সংশ্লিষ্ট আইন ও বিধিমালার আওতায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

তবে চীনে পরিচালিত মার্কিন বিনিয়োগে প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আদেশটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

সূত্র: সিনহুয়া।