উপদেষ্টা ডা. জাহেদের দিল্লি থেকে ফেরত আসা নিয়ে যা বললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৬, ১৯:১৯আপডেট : ২৩ জুন ২০২৬, ২০:৫৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের দিল্লিতে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। তার সফরের উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও তিনি নিজেই ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার (২৩ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এ খবর জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা গত ১৪ জুন পাসপোর্টে সার্ক ভিসা নিয়ে ভারতে আসেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-এর সিনিয়র কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে যোগ দেওয়াই ছিল তার এই সফরের উদ্দেশ্য।

রণধীর জয়সওয়াল আরও বলেন, দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তিনি উক্ত বহুপক্ষীয় বৈঠকে যোগ দিতে আসার উদ্দেশ্যটি পুনরায় নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

মুখপাত্র বলেন, তবে অনুমতি পাওয়ার পরও তিনি নিজ ইচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১৪ জুন নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জাহেদ উর রহমানকে ইমিগ্রেশন কর্মকর্তারা সাময়িকভাবে আটকে দেন। নিরাপত্তা-সংক্রান্ত একটি কালো তালিকায় তার নাম থাকার কারণে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
সর্বশেষ খবর
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়