জুলাইয়ে বেড়েছে চীনের মূল্যস্ফীতি

চীনে জুলাই মাসে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ০ দশমিক ৫ শতাংশ। রবিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, খাদ্য ও জ্বালানির দাম বাদ দিয়ে হিসাব করা কোর সিপিআই বেড়েছে ০ দশমিক ৯ শতাংশ। তবে, আন্তর্জাতিক বাজার থেকে আসা বিভিন্ন প্রভাবের কারণে জুলাইয়ে সিপিআই গেল মাসের তুলনায় ০ দশমিক ১ শতাংশ কমেছে।

এদিকে, কারখানা পর্যায়ে পণ্যের উৎপাদন খরচ ও দামের পরিবর্তন পরিমাপক প্রডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) জুলাইয়ে গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ।

সূত্র: সিএমজি