দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ২১:২০আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ২১:২০

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৯ আগস্ট (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু; গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলো ইসরায়েল; মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান; চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র; মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে নয়: তুরস্ক; কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার; ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বানাচ্ছে জাপান- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করলেও প্রয়োজনে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রদের সামনেও নিজের অবস্থানে কঠোর থাকার বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলে নির্বাচনের হাওয়া বইতে শুরু করায় এবং শত্রুদের বিরুদ্ধে পদে পদে ট্রাম্পের নির্দেশ মেনে চলছেন বলে তীব্র রাজনৈতিক সমালোচনার মুখে পড়ার পরই তিনি এই বার্তা দিলেন।

 

গাজায় যুদ্ধপরবর্তী অস্ত্রবিরতি ও নিরস্ত্রকরণ নিয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত বোর্ড অব পিস-এর ১৫ দফার রূপরেখা বা রোডম্যাপ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের তৈরি এই প্রস্তাবটি ইসরায়েল মেনে নিয়েছে বলে যে দাবি করা হচ্ছিলো, তা স্পষ্ট ভাষায় উড়িয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

 

পশ্চিমবঙ্গের হালিশহরে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের পুলিশ হেফাজতে মারা যাওয়া তৃণমূল কর্মী বির্জু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে শনিবার এ ঘটনা ঘটে।

 

সাধারণ খাবারের লবণ থেকে ব্যাটারি তৈরি করে কয়েক দশকের বৈজ্ঞানিক গবেষণাকে বাস্তবে রূপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্টার্টআপ প্রতিষ্ঠান। দুষ্প্রাপ্য ও বিরল উপাদানের জায়গায় সাধারণ লবণ ব্যবহার করে তৈরি এই সোডিয়াম-আয়ন ব্যাটারি প্রযুক্তির ফলে ব্যাটারি এবং কাঁচামালের জন্য চীনের ওপর বিশ্বের বহু দেশের দীর্ঘদিনের নির্ভরতা কমার পথ সুগম হতে পারে।

 

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত নতুন ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি ইরানকে লক্ষ্য করে করা হয়নি বলে জানিয়ে দিয়েছেন তুরস্কের নেতারা। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, এই চুক্তিতে ইরান বা অন্য কোনও দেশকে সাধারণ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি।

 

ভারতের কেরালা রাজ্যের নাম বদলে ‘কেরালাম’ করার প্রস্তাব নিয়ে সোমবার লোকসভায় বিল উত্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভার কার্যতালিকা অনুযায়ী, ‘কেরালা (অল্টারেশন অব নেম) বিল, ২০২৬’ উত্থাপন করা হবে। গত ১১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, কেরালার নাম পরিবর্তন করে ‘কেরালাম’ করার প্রস্তাবে কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে।

 

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং চীনের অত্যাধুনিক সামরিক অস্ত্রাগারের দ্রুত সম্প্রসারণের প্রেক্ষাপটে জাপানের টোকিও স্টেশন সংলগ্ন ভূগর্ভস্থ পার্কিং স্পেসে একটি মিসাইল শেল্টার নির্মাণের পরিকল্পনা উন্মোচন করেছে টোকিও মেট্রোপলিটন সরকার। 

 

/এএ/
সম্পর্কিত
জুলাইয়ে বেড়েছে চীনের মূল্যস্ফীতি
ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু
বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা
সর্বশেষ খবর
রাজধানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
রাজধানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
জামায়াত নেতার এক পোস্টে তোলপাড়, ‌‘আমিররাও ভাগ খায়’?
জামায়াত নেতার এক পোস্টে তোলপাড়, ‌‘আমিররাও ভাগ খায়’?
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত এমএ কাশেম
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত এমএ কাশেম
জুলাইয়ে বেড়েছে চীনের মূল্যস্ফীতি
জুলাইয়ে বেড়েছে চীনের মূল্যস্ফীতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত