শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হায়দরাবাদে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ভারতের হায়দরাবাদের মদন্নাপেট এলাকায় ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌনপীড়নের অভিযোগে মসি (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ৩ নভেম্বর এই ঘটনা ঘটে।

ঘটনার পরদিন অপর শিক্ষার্থীরা চলে যাওয়ার পর শিক্ষক কর্তৃক যৌন হয়রানির বিষয়টি শিশুটি তার মাকে জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে শিশুটির মা মদন্নাপেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে শিশু নির্যাতন প্রতিরোধ আইন (পোকসো)-২০১২ এর অধীনে মসিকে গ্রেফতার করা হয়।

মদন্নাপেট পুলিশ জানিয়েছে, অপরাধটি সংঘটিত করার আগে অভিযুক্ত ভিডিওটি প্রত্যক্ষ করেছিল। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সূত্র: সিয়াসাত ডেইলি