মার্কিন চাপে ইরান হয়ে তুর্কমেনিস্তানের গ্যাস আমদানি বন্ধ করলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ১৩:৫৬ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৩:৫৬

যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান হয়ে তুর্কমেনিস্তান থেকে গ্যাস আমদানি বন্ধ করতে বাধ্য হয়েছে তুরস্ক। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক ব্রিফিংয়ে দেশটির জ্বালানিমন্ত্রী আলপারসলান বায়রাকতার এ তথ্য জানিয়েছেন।

২০২৫ সালের মার্চে ইরানি অবকাঠামো ব্যবহার করে বার্ষিক ১৩০ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহের চুক্তি অনুযায়ী তুরস্ক গ্যাস গ্রহণ শুরু করে। তবে মার্কিন বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতরের (ওএফএসি) হস্তক্ষেপ এবং মার্কিন-ইরান যুদ্ধের কারণে এটি বন্ধ হয়ে যায়।

বায়রাকতার বলেন, আমরা ইরানকে কোনও অর্থ না দেওয়া সত্ত্বেও পরিস্থিতি মার্কিন-ইরানের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠায় আমদানি বন্ধ করতে হয়।

তুর্কমেনিস্তানের প্রাচুর্যপূর্ণ গ্যাস তুরস্ক ও ইউরোপের চাহিদা মেটাতে বিকল্প হতে পারে বলে মনে করেন তুর্কি জ্বালানিমন্ত্রী। তিনি জানান, ট্রান্স-আনাতোলিয়ান গ্যাসে তুরস্কের অতিরিক্ত ক্ষমতা রয়েছে এবং তারা ইউরোপে গ্যাস রফতানি দ্বিগুণ করতে প্রস্তুত। তবে কাস্পিয়ান সাগরের অর্থনৈতিক অঞ্চল বিরোধ এবং অবকাঠামোগত জটিলতার কারণে তুর্কমেনিস্তান ও আজারবাইজানের মধ্যে পাইপলাইন নির্মাণ কঠিন হচ্ছে।

এদিকে ইরানের সঙ্গে তুরস্কের নিজস্ব গ্যাস চুক্তির মেয়াদ এ বছরের নভেম্বরে শেষ হতে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সেই চুক্তি নবায়ন করা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

সূত্র: মিডল ইস্ট আই

/এএ/
সম্পর্কিত
চীনে ইয়াওকান-৫১ স্যাটেলাইটের নতুন গুচ্ছ উৎক্ষেপণ
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হায়দরাবাদে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
ইসরায়েলপন্থিদের জেতাতে আইপ্যাকের খরচ ৮৪ মিলিয়ন ডলার, তবু হার অধিকাংশ প্রার্থীর
সর্বশেষ খবর
কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের মহড়া
কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের মহড়া
দেয়ালে ‘জয় হাসিনা’ লিখে সিসিটিভিতে শনাক্ত ৫ শিক্ষার্থী, ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির
দেয়ালে ‘জয় হাসিনা’ লিখে সিসিটিভিতে শনাক্ত ৫ শিক্ষার্থী, ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির
রোনালদোকে ‘কিংবদন্তি’ বললেন নেইমার
রোনালদোকে ‘কিংবদন্তি’ বললেন নেইমার
৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ
৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?