রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে শুনানি শুরু

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর হাজারো মানুষকে হত্যা করেছে এবং ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকেরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালত বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজারো রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। শিশুদের ওপর চরম সহিংসতা চালানোর পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতার ঘটনাও ঘটিয়েছে তারা। 

আদালত আরও বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালানো হয়েছিল।

শুনানি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ৩টায়। তিন ঘণ্টা ধরে চলবে বলে সূত্র জানিয়েছে।