ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় গুরুত্ব পুতিনের, বৈশ্বিক শান্তির আহ্বান শি-ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৯ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৯

চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র ও বৈশ্বিক সংকট নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন তিন নেতা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ইউক্রেন যুদ্ধকে আলোচনার অন্যতম প্রধান বিষয় হিসেবে তুলে ধরেন পুতিন। গত ২৪ ঘণ্টায় শি ও ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গ টেনে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন নিয়ে আমাদের অভিন্ন স্বার্থ রয়েছে।

বৈঠকের উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বলেন, এই সম্মেলনের তাৎপর্য নজিরবিহীন। তার ভাষায়, বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয় যখন বড় শক্তিগুলো সম্প্রীতির সঙ্গে বসবাস করে। তিনি আরও বলেন, প্রতিকূল পরিস্থিতিই প্রকৃত দায়িত্ববোধের পরিচয় দেয়। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিন দেশের একসঙ্গে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট।

অন্যদিকে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার ক্ষেত্রে তিন দেশ অনন্য অবস্থানে রয়েছে। অতীতে অনেক নেতা মতবিরোধ থাকা সত্ত্বেও অন্য নেতাদের সঙ্গে আলোচনায় বসতে এড়িয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সুযোগ হাতছাড়া করে কখনও শান্তি প্রতিষ্ঠিত হয়নি। পুরো পৃথিবীকে প্রভাবিত করে এমন সমস্যার সমাধানে আমাদের বড় দায়িত্ব রয়েছে।

বৈঠকের আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান ট্রাম্প। বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত সব সমস্যা নিয়ে তারা কথা বলবেন উল্লেখ করে তিনি বলেন, দেখা যাক, আমরা কোনও সমাধানে পৌঁছাতে পারি কি না।

এপেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠককে তিন দেশের নেতাদের নজিরবিহীন ত্রিপক্ষীয় আলোচনা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এসএইচএম/
সম্পর্কিত
পুতিন-শিসহ বিশ্ব নেতাদের সামনে এপেক সম্মেলনে ‘ঘুমিয়ে পড়লেন’ ট্রাম্প
ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান নিয়ে সতর্ক করলেন চীনা প্রেসিডেন্ট
উদ্ধারকাজে গিয়ে আহত ব্যক্তি নিজের ছেলে বলে জানলেন মা, পরে মৃত্যু
সর্বশেষ খবর
এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব ক্রিকেট দলকে সংবর্ধনা
এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব ক্রিকেট দলকে সংবর্ধনা
পুলিশ উপস্থিতির মধ্যেই পেট্রোল বোমা নিক্ষেপ, পালিয়েও গেলো সামনে দিয়ে
পুলিশ উপস্থিতির মধ্যেই পেট্রোল বোমা নিক্ষেপ, পালিয়েও গেলো সামনে দিয়ে
মাত্র ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
মাত্র ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
রমজানে আফ্রিকার দেশ থেকে খেজুর আমদানি, জানুয়ারিতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
রমজানে আফ্রিকার দেশ থেকে খেজুর আমদানি, জানুয়ারিতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক