পাকিস্তানের সিন্ধু প্রদেশের আতিথেয়তাকে অতুলনীয় উল্লেখ করে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার ওয়াইস কাদির শাহ এবং প্রাদেশিক পরিষদের সদস্যদের পক্ষ থেকে দেখানো আতিথেয়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গুরুতর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং উভয় দেশ চিরকাল ভাই হয়ে থাকবে।
সূত্র: উই নিউজ
سب نے ہمارا بڑی گرم جوشی سے خیرمقدم کیا۔ اہم امور پر ہماری سنجیدہ اور بامعنی گفتگو ہوئی۔ ہم نے فیصلہ کیا ہے کہ ماضی کو بھلا کر مستقبل کی طرف دیکھیں گے۔ ان شاء اللہ، بنگلہ دیش اور پاکستان کے تعلقات مزید مضبوط ہوتے جائیں گے اور ہمارا بھائی چارہ ہمیشہ قائم رہے گا۔ ان کی مہمان نوازی واقعی بے مثال ہے اور ہمیں یہاں آ کر بہت خوشی ہوئی۔حافظ الدین احمد (بیر بکرم)، اسپیکر بنگلہ دیش پارلیمنٹ
— WE News (@WENewsPk) November 27, 2026